গত ২৬ দিন নিখোঁজ থাকা সাংবাদিক উৎপলের ফেসবুক আইডি কিছুক্ষণ আগে অ্যাকটিভ পাওয়া গেছে।
রবিবার রাত ৯টা ২০ মিনিটের দিকে পূর্বপশ্চিমের নিজস্ব ফেসবুক গ্রুপে যখন উৎপলকে পাওয়া গেছে এমন আলোচনা হচ্ছে, ঠিক তখনই উৎপলের আইডি অ্যাকটিভ করে ওই ম্যাসেজগুলো সিন করা হয়।
তার কিছুক্ষণ পর আবার তার ফেসবুক আইডি ইন্যাকটিভ হয়ে যায়। এর আগেও উৎপলের ফেসবুক আইডি থেকে তার বন্ধুকে ম্যাসেজ দেয়া হয়েছে।
এদিকে, রবিবার রাত সাড়ে আটটার দিকে উৎপল দাসের সন্ধান পাওয়া গেছে এমন গুজব ছড়িয়ে পড়ে। টাঙ্গাইলের মির্জাপুরের একটি হাসপাতালে উৎপল চিকিৎসাধীন আছেন বলে বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। তবে পরবর্তীতে এর কোনো সত্যতা পাওয়া যায়নি।
গত ১০ অক্টোবর থেকে নিখোঁজ রয়েছেন সাংবাদিক উৎপল দাস। তাকে খুঁজে পেতে পূর্বপশ্চিম বিডি ডট নিউজের সম্পাদক খুজিস্তা নূর-ই-নাহারিন মুন্নি ও তার বাবা চিত্তরঞ্জন দাস মতিঝিল থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ইত্তেফাক/নূহু
