কুষ্টিয়ার মিরপুরে স্কুলছাত্রী ধর্ষিত

আপডেট : ০৫ নভেম্বর ২০১৭, ২৩:৪৬

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারী গ্রামে এক স্কুলছাত্রীকে  ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলা নং ৪,  তাং- ৫ নভেম্বর ২০১৭ ইং। ঘটনার শিকার মেয়েটি ওই এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী।

মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত ধর্ষক একই গ্রামের মুরাদুল মণ্ডলের ছেলে ছালাম মণ্ডল (২২)। গত ৩১ অক্টোবর রাতে মেয়েটি পাশের বাড়িতে টেলিভিশন দেখার জন্য বাড়ি থেকে বের হলে ছালাম মণ্ডল তাকে রাস্তা থেকে উঠিয়ে নির্জন স্থানে ধর্ষণ করে। ঘটনার পর থেকে অভিযুক্ত ধর্ষক পলাতক রয়েছে।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এস আই আনিছুর রহমান আনিছ মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষককে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

ইত্তেফাক/নূহু