মেহেরপুরে ফেনডিসিলসহ দুইজন গ্রেফতার

আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ১৬:১০
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ফেনসিডিলসহ দোলন ও রাজু নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রবিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মেজবাহুর দারাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত দোলন সদর উপজেলার শালিকা গ্রামের রফিকুল ইসলাম ও রাজু একই গ্রামের মুক্তার আলীর ছেলে।
 
গোয়েন্দা পুলিশের এসআই মেজবাহুর দারাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রাম থেকে ৯ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। এসময় এএসআই ইব্রাহিম, সিদ্দিক, মাহাতাব উদ্দিন, লোকমান হোসেন অভিযানে ছিলেন। তিনি আরও বলেন, তাদের নামে মেহেরপুর সদর থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
 
ইত্তেফাক/এমআই