নারায়ণগঞ্জ-আদমজী ইপিজেড সড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় (চিটাগাংরোড) এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ১৮৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব।
সোমবার সকালে তাদের আটক করা হয়। সন্ধ্যায় র্যাব-১১ সিপিএসসির এএসপি মো. ইকবাল হোসেনের গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
আটককৃতরা হলো- পটুয়াখালী জেলার তেতুলতলা বাজারের বাবু মিয়ার ছেলে বাদল (৩৪) ও বরিশাল জেলার ডহরখোলা গ্রামের শাহাজাহান মিয়ার ছেলে সাখাওয়াত হোসেন (৩৫)।
জানা যায়, উপরোক্ত আসামিরা দীর্ঘদিন ধরে মালামাল পরিবহনের ছত্রছায়ায় কুমিল্লা হতে মাদকের বড় বড় চালান কৌশলে নিয়ে এসে ঢাকার বিভিন্নস্থানে এবং নারায়ণগঞ্জের সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জসহ আশপাশের এলাকায় খুচরা ও পাইকারীভাবে ক্রয়-বিক্রয় করে আসছিল।
ইত্তেফাক/আরকেজি
