মাগুরা সদর উপজেলার আকসির বিলের ৬২টি আড়বাঁধ অপসারণ করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান, সদর উপজেলা সহকারী মৎস্য অফিসার সঞ্চিতা কুণ্ড, পুলিশ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
ইত্তেফাক/আরকেজি
