মানসের প্রথম পুরস্কার বিজয়ী মানিকগঞ্জের বিপ্লব

আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ২০:২৮
 
মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা মানস লটারির ৩০ লাখ টাকার প্রথম পুরস্কার বিজয়ী ভাগ্যবান ব্যক্তির নাম বিপ্লব কুমার সাহা। তার বাড়ির মানিকগঞ্জের ঘিওরে। তিনি ঘিওরের বিশিষ্ট ব্যবসায়ী। 
 
রবিবার রাতে দৈনিক পত্রিকায় প্রকাশিত মানসের লটারির ফলাফল দেখে তিনি নিশ্চিত হন প্রথম পুরস্কারের বিষয়ে। সোমবার তার বিজয়ী লটারি টিকিট যার নম্বর জেলা প্রশাসক ও সাংবাদিকদের দেখিয়েছেন।  
 
জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিম জানান, মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা মানস প্রথম পুরস্কার দাবিদার বিপ্লব কুমার সাহা তাকে বিজয়ী লটারিটি দেখিয়েছেন।
 
ইত্তেফাক/আরকেজি