মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন সংলগ্ন কালাবদর নদীতে সোমবার অভিযান চালিয়ে ১৫ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জানা যায়, এমভি জাহিদ-৮ নামের একটি লঞ্চ থেকে ১৫ মণ জাটকা জব্দ করে কোস্টগার্ডের সিজিএস বগুরা নামক জাহাজের সদস্যরা। জেলা মৎস্য অফিস ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে জাটকাগুলো ৩৩টি এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ জোন কোস্টগার্ডের পেটি অফিসার ইরফান আলী।
ইত্তেফাক/আরকেজি
