সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৬৫

আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ১৩:৫০
 
সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদকবিরোধী বিশেষ আভিযানে ৬৫ জনকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ৩০ জন, কলারোয়া থানায় ৭ জন, তালা থানা ৬ জন, কালিগঞ্জ থানা ৩ জন, শ্যামনগর থানা ৮ জন, আশাশুনি থানা ৪ জন, দেবহাটা থানা ৪ পাটকেলঘাটা থানা থেকে তিনজনকে আটক করেছে।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
 

ইত্তেফাক/এএম।