ডুমুরিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ১৪:২৬
 
ডুমুরিয়ার পল্লীতে পানিতে ডুবে দুই শিশু মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের অগোচরে সোমবার সন্ধ্যায় উপজেলার চ্যাংমারী গ্রামে এ ঘটনা ঘটে।
 
এলাকবাসী ও পারিবারিক সূত্র জানিয়েছে, প্রতিদিনের মতো বিকেলে পাড়ার শিশুরা দল বেঁধে গ্রামে রাস্তায় খেলতে ছিল। সন্ধ্যার দিকে প্রায় সব শিশুরা নিজ নিজ বাড়ি ফিরে যায়। তবে ওই গ্রামের কুমারেশ মণ্ডলের শিশু কন্যা জুঁই মণ্ডল (৪) ও প্রতিবেশী নবকৃষ্ণ মণ্ডলের শিশু ছেলে অনিত মণ্ডল (৩) বাড়ি ফেরেনি। তাদের বাড়িতে না পেয়ে পরিববারে সদস্যরা দু’জনকে সামনে রাস্তাসহ আশেপাশে খোঁজ নিতে থাকে। এ সময় কুমারেশ মন্ডলের বাড়ির সামনের পুকুরে শিশু জুঁই এর জামা এবং স্যান্ডেল ভাসতে দেখে। দ্রুত পানিতে ঝাঁপ দিয়ে পানির নিচ থেকে জুঁইকে উদ্ধার করে তার পিতা। একই সময়ে অন্যান্যরা পানিতে ঝাঁপ দিয়ে ডুবে থাকা অবস্থায় একই স্থান থেকে অনিত মন্ডলকেও উদ্ধার করা হয়। তাদেরকে চিকিত্সার জন্য দ্রুত ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক উভয় শিশুকে মৃত বলে ঘোষণা করেন। এক সাথে দুই শিশুর করুন এই মৃত্যুতে এলাকাসহ পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।
 

ইত্তেফাক/এএম।