সীতাকুণ্ডের সামাজিক সংগঠন ভ্রাতৃসংঘের ৫০০ ভোটারের কণ্ঠ ভোটের সমর্থনে আগামী দুইবছরের জন্য সোমবার রাত ৯টায় নতুন কমিটির নাম ঘোষণা করা হয়েছে।
জানা যায়, পৌরসদরে অবস্থিত সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াসংগঠন ক্লাবের অন্যতম সদস্য নির্বাচন কমিশনার আলহাজ মো. নুরুল মোস্তফা কামাল চৌধুরীর ঘোষিত ১৫ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা হলেন- সভাপতি অধ্যাপক নূরুল গনি চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ মো. রফিকুল আলম, সহ-সভাপতি ইকবাল হোসাইন, সহসম্পাদক রূপম চন্দ্র দে, সাংগঠনিক সম্পাদক আশেক এলাহি, অর্থ সম্পাদক প্রবীর কুমার নাথ, শিক্ষা ও সংস্কৃতিক সম্পাদক লিটন সেন, দফতর সম্পাদক মো. সেলিম, ক্রীড়া সম্পাদক মো. আবুল হোসেন, মহিলা সম্পাদিকা শামীমারা আক্তার লাভলী, সমাজকল্যাণ সম্পাদক মো. আলমগীর হোসেন, প্রচার ও প্রকাশনা নাছিরউদ্দিন অনিক, কার্যকরী সদস্যবৃন্দ রেজাউল করিম বাহার, দীপক কান্তি ভট্টাচার্য্য ও রতনমিত্র।
ইত্তেফাক/আরকেজি
