গাঁজাসহ দম্পতি আটক

আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ২২:৪৯
ফুলবাড়ীতে গাঁজাসহ দম্পতিকে পুলিশ আটক করেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার যতিন্দ্রনারায়ণ এলাকা থেকে তাদের আটক করা হয়।  
 
আটককৃতরা হলেন- বগুড়া জেলার শেরপুর উপজেলার টাউন কলোনী গ্রামের হজরত আলীর ছেলে হবিবর রহমান (৩৫) এবং তার স্ত্রী মাসুদা বেগম (৩০)। 
 
পুলিশ জানায়, ওই দম্পতি সীমান্ত এলাকা থেকে গাঁজা নিয়ে লালমনিরহাট অভিমুখে যাচ্ছিল। পথে ফুলবাড়ী থানার এসআই দুলাল চন্দ্রসহ পুলিশ সদস্যরা তাদের ব্যাগ তল্লাশি করে এক কেজি গাঁজা জব্দ করেন। পরে তাদেরকে আটক করে থানায় আনা হয়।   
 
ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী জানান, তাদের বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। 
 
ইত্তেফাক/আরকেজি