আওয়ামী লীগ নেতা ছুরিকাহত

আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ১৮:১৮
 
উল্লাপাড়ায় মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ নেতা আব্দুল বারেক মলি­ককে নেশাগ্রস্ত এক যুবক ছুরিকাঘাত করেছে। বারেক পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।
 
৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হোসেন মলি­ক জানান, বারেক উল্লাপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে আদর্শগ্রাম মসজিদের পাশে সুমন নামের নেশাগ্রস্ত এক যুবক তাকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। সুমন রামকান্তপুর গ্রামের আমদুল হোসেনের ছেলে।
 
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক মানিক জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। 
 
ইত্তেফাক/অারকেজি