রাজধানীর পল্টন থানা এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাতির চেষ্টাকালে সাতজনকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- সুজন উদ্দীন (৩৮), আ. করিম (৩৫), দুলাল (৩৫), শামসুল (৩২), আল আমিন (২৫), আ. রহিম (২৪) ও মেহেদী (২০)।
পল্টন থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার দিবাগত রাত ১২টা ৫০মিনিটের দিকে পল্টন থানা এলাকার বঙ্গবন্ধু স্টেডিয়মের ৪নং গেটের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের হেফাজত থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ১টি ছুরি, ১টি চাপাতি ও ১টি চাকু উদ্ধার করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা রুজু হয়েছে।
ইত্তেফাক/এমআই
