শতাধিক মাদক ব্যবসায়ীর মাদক ব্যবসা পরিত্যাগের অঙ্গীকার

আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ২৩:১৮
 
ঈশ্বরদীর শতাধিক মাদক ব্যবসায়ী মাদক বিক্রি পরিত্যাগের মাধ্যমে স্বাভাবিক জীবন-যাপনের অঙ্গীকার করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের  উদ্যোগে বাস টার্মিনালে অনুষ্ঠিত মাদক বিরোধী সমাবেশ ও মাদক বিক্রেতাদের আত্মসমর্পণ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সমাবেশে তারা মাদক ব্যবসা পরিত্যাগের অঙ্গীকার করেছেন। 
 
প্রধান অতিথি পাবনার পুলিশ সুপার জিহাদুল কবীর তাদের স্বাভাবিক জীবনে আসার অঙ্গীকার করায় ফুল দিয়ে বরণ করেন। 
 
ঈশ্বরদী থানার ওসি আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, উপজেলার ভাইস চেয়ারম্যান মাহমুদা খাতুন প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি