খুলনায় জামায়াত-শিবিরের ১৪ নেতাকর্মী আটক

আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ২৩:২৬
 
খুলনায় নাশকতার অভিযোগে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের ভাই মিয়া গোলাম কুদ্দুস, খর্নিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আবুল হোসেন ও ডুমুরিয়া উপজেলার গোনালী মাদ্রাসার সুপার মোস্তফাসহ জামায়াত-শিবিরের ১৪ নেতাকর্মী আটক করেছে পুলিশ। 
 
মঙ্গলবার রাত ৮টার দিকে ডুমুরিয়া উপজেলার খার্নিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আবুল হোসেনের গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। আটক অন্য দুজন হলেন, ওহিদুল ইসলাম খান ও আব্দুল্লাহ। বাকি আটকদের নাম জানা যায়নি।
ডুমুরিয়া থানার ওসি মো. হাবিল হোসেন জানান, আটককৃত জামায়াত-শিবির নেতাকর্মীদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
 
ইত্তেফাক/আরকেজি