ফুলবাড়ীতে সাড়ে পাঁচ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ১১:৫০
 
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে সাড়ে পাঁচ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে। আজ বুধবার সকাল ৮টার দিকে উপজেলার গোরকমণ্ডল সীমান্ত থেকে ওই শাড়ি জব্দ করা হয়।
 
বিজিবি সূত্র জানায়, ফুলবাড়ী সীমান্তের ৯২৯ নম্বর মেইন পিলারের আট নম্বর সাব পিলারের হতে দুইশ' গজ বাংলাদেশের অভ্যন্তরে গোরকমণ্ডল এলাকা দিয়ে চোরাকারবারিরা ভারত থেকে শাড়ি নিয়ে যাওয়ার সময় গোরক মণ্ডল বিওপির হাবিলদার আব্দুর রশিদ এর নেতৃত্বে টহল দল তাদের ধাওয়া করেন। বিজিবি'র ধাওয়ায় বাইসাইকেল সহ শাড়িগুলো ফেলে তারা পালিয়ে যান। পড়ে শাড়িগুলো জব্দ করে ক্যাম্পে আনা হয়। এগুলোর মধ্যে চৌত্রিশটি উন্নত মানের ভারতীয় কাতান ও বেনারশী শাড়ী ছিল। যার আনুমানিক মূল্য সাড়ে পাঁচ লাখ টাকা।
 
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার নুর ই আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
 
ইত্তেফাক/জামান