ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ৪০হাজার পাঁচশ' পিস ইয়াবা ট্যাবলেট সহ মা ও ছেলেকে আটক করেছে র্যাব ১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার রাতে উপজলোর মরিচাকান্দি এলাকায় তাদের বাড়ি থেকে আটক করা হয়।
অাটককৃতরা হলেন- মরিছাকান্দি এলাকার ঝরনা বেগম (৫৫) ও তার ছেলে সুমন মিয়া (২৫)।
র্যাব ১৪ ভৈরব ক্যাম্পের পরিচালক মেজর নাজমুল আরেফিন পরাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলায় মরিচাকান্দি এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পাঁচশ' পিস ইয়াবা ট্যাবলেটসহ মা-ছেলেকে আটক করা হয়।
এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলেছে বলে জানান তিনি।
