গাজীপুরের টঙ্গী খাঁ পাড়া এলাকায় মো. সাকিব (৮) নামে এক স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় রিয়াজ (১৭) নামে এক কিশোরকে আটক করেছে টঙ্গী থানা পুলিশ। বুধবার সকালে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহত সাকিব নেত্রকোনার সুষম দূর্গাপুর থানার বিড়িসিড়ি এলাকার আলাল মিয়ার ছেলে। সাকিবের পরিবার টঙ্গীর খাপাড়া এলাকার ইসমাইলের বাড়িতে ভাড়া থাকেন। সে টঙ্গীর একটি ব্র্যাক স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ তালুকদার জানান, নিহত সাকিব এবং আটক রিয়াজের পরিবার পাশাপাশি বাড়িতে থাকত এবং সাকিব প্রায়ই রিয়াজের বাসায় আসা যাওয়া করত। মঙ্গলবার সকালে সাকিব রিয়াজের বাসায় টিভি দেখতে গেলে রিয়াজ তাকে ঘর থেকে বের করে দেয়। এ নিয়ে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিয়াজ গলা টিপে শ্বাসরোধ করে সাকিবকে হত্যা করে বলে অভিযোগ ওঠে।
আটক রিয়াজ টঙ্গীর খা পাড়া এলাকার মৃত আলাল উদ্দিনের ছেলে। সে সপরিবারে টঙ্গীর খা পাড়া এলাকায় ভাড়া থাকে এবং হোসেন মার্কেট এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করত। তবে সম্প্রতি তার চাকরি চলে যায়।
ইত্তেফাক/জামান
