১টি চোখ, ২টি মাথা, ৪টি পা ও ৪টি হাত নিয়ে রাজবাড়ী সদর হাসপাতালে এক অদ্ভুত শিশুর জন্ম হয়েছে। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া জামালপুর গ্রামের ইমদাদ হোসেনের স্ত্রী বিউটি বেগম (২৫) এ শিশুর জন্ম দেন। মঙ্গলবার রাত ৮টার দিকে সদর হাসপাতালের গাইনি বিভাগে শিশুটির জন্ম হয়।
হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রওশন আরা আক্তার জানান, বিউটি প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে মৃত অবস্থায় শিশুটির জন্ম হয়। তবে বিউটি বেগম সুস্থ আছেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে বিউটি বেগম প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে স্বাভাবিকভাবে শিশুটির জন্ম হয়। জন্মের পরেই শিশুকে মৃত অবস্থায় পাওয়া যায়। এমন শিশুকে চিকিৎসা বিজ্ঞানে কনজেন্ট টুইন বলা হয়।
ইত্তেফাক/আরকেজি
