যৌন হয়রানীর দায়ে শিক্ষকের ৬ মাসের কারাদণ্ড

আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ২২:৩০
 
বোরহানউদ্দিন উপজেলায় ছাত্রীকে যৌন হয়রানীর দায়ে শিক্ষক রাশেদুল ইসলামকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. আ. কুদদূস। বুধবার সন্ধ্যায় এ আদেশ দেওয়া হয়। ওই ছাত্রী হাসান নগর সেরাজিয়া দাখিল মাদরাসা থেকে চলতি বছর জেডিসি পরীক্ষা দিচ্ছে।
 
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৮নং ওয়ার্ডে অবস্থিত সেরাজিয়া দাাখিল মাদ্রাসার শিক্ষক রাসেদুল ইসলামের বাসায় ২৮ সেপ্টেম্বর প্রাইভেট পড়তে যায় ওই শিক্ষার্থী। এসময় ওই শিক্ষক তাকে যৌন নির্যাতন করে। বিষয়টি জানাজানি করলে তার ক্ষতি করবে শিক্ষক এমন অভিযোগ করেন ওই শিক্ষার্থী। 
 
সে আরও জানায় বিষয়টি মাদ্রাসার সুপারকে অবহিত করলে তিনি কোন প্রতিকার করতে পারেনি। তবে ওই মাদ্রাসার সুপার মাওলানা নুর হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় নয় বিধায় তিনি বিষয়টি প্রতিকার করতে পারেনি। অবশেষে ছাত্রী ১০ অক্টেবর বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত আবেদন করে। 
 
ইত্তেফাক/আরকেজি