হোমনায় নিখোঁজের ৪ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ১২:২৪
 
কুমিল্লার হোমনা উপজেলায় নিখোঁজের চারদিন পর মো. জাহিদ হাসান (১৩) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে ওই লাশ উদ্ধার করা হয়।
 
জানা যায়, জাহিদ হাসানের নিজ বিদ্যাপীঠ উপজেলার দুলালপুর চন্দ্রমণি উচ্চ বিদ্যালয়ের বাথরুমের ট্যাঙ্কির ভিতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ওই স্কুলের নবম শ্রেণির ছাত্র। সে উপজেলার সাফলেজী গ্রামের মো. আক্তার হোসেনের ছেলে।
 
পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। গত ৪ নভেম্বর সন্ধ্যায় নিজ বাড়িতে থেকে নিখোঁজ হয় জাহিদ।
 
ইত্তেফাক/জামান