মাগুরায় জাটকা ইলিশ নিধন বিরোধী অভিযান

আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ১২:৩৯
 
জাটকা ইলিশ নিধন বিরোধী অভিযানের অংশ হিসেবে মাগুরায় বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন বাজার মাছের আড়তে এক ব্যবসায়ীকে জরিমানা ও জাটকা নিধনে নিরুৎসাহিত করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী সাহেব আলী নামে ওই মাছ ব্যবসায়ীকে এ জরিমানা করেন। এ সময় সেখান থেকে প্রায় আধামণ জাটকা ইলিশ উদ্ধার করা হয়। অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ফরহাদুর রেজা, সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্চিতা রানী কুণ্ডু, পুলিশসহ স্থানীয়রা।
 
ইত্তেফাক/জামান