কেন্দ্রীয় কর্মসূচির অংশ-হিসাবে চাঁপাইনবাবগঞ্জে সড়ক ও জনপথ (সওজ) শ্রমিক-কর্মচারীদের টানা কর্মবিরতি চলছে। জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন আয়োজিত কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেছে একই দফতরের কর্মচারী ইউনিয়ন ও শ্রমিক ইউনিয়ন।
গতকাল বৃহস্পতিবার কর্মবিরতি চলাকালীন উপস্থিত ছিলেন, আয়োজক সংগঠন সড়ক ও জনপথ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন চাঁপাইনবাবগঞ্জের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক তহুরুল হক, কর্মচারী ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম ও শ্রমিক ইউনিয়নের সভাপতি সৈয়দ রেজাই আহমেদ।
সংগঠনগুলির নেতারা জানান, সওজ অধিদফতরে ওয়ার্কচার্জড সংস্থাপনে নিয়োজিত দেশের ৭ হাজার ৫৯ জন কর্মচারীকে নিয়মিত সংস্থাপনে আনয়নসহ ৭ দফা দাবিতে গত ৫ নভেম্বর থেকে শুরু এ কর্মসূচি শুরু হয়। আগামী ২৮ নভেম্বর ঢাকায় সমাবেশে অংশগ্রহণের মধ্যদিয়ে শেষ হবে।
ইত্তেফাক/জামান
