ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় কৃষি কর্মকর্তা নিহত

আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ১৬:১৫
 
ঠাকুরগাঁও শহরের প্রাণকেন্দ্র জজকোর্ট ও ডিসি অফিসের সামনে সড়ক দুর্ঘটনা রমেশ চন্দ্র রায় (৫৬) নামের এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন।
 
আজ বৃহস্পতিবার দুপুরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ওই উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহত হন। 
 
ঠাকুরগাঁও সদর উপজেলা আকচা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র রায় দিনাজপুর জেলার খানসামা উপজেলার গুনিয়ারা গ্রামের জগেশ চন্দ্র রায়ের ছেলে।
 
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, রমেশ চন্দ্র রায় জজ কোর্ট প্রাঙ্গণ থেকে মোটরসাইকেল চালিয়ে রাস্তায় ওঠার সময় বিপরীত দিক থেকে আসা একটা ট্রাকের ধাক্কায় তিনি ছিটকে পড়ে সংজ্ঞা হারিয়ে ফেলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। 
 
ঠাকুরগাঁও সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুব্রত কুমার জানান, রমেশ চন্দ্র রায়ের পালস বিট পাওয়া যায়নি এবং তিনি দূর্ঘটনার সময় অজ্ঞান হওয়ার পরে ডাক্তারদের চেষ্টার পরেও তার জ্ঞান ফেরানো সম্ভব হয়নি।
  
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠানো হয়, কিন্তু ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। 
 
ইত্তেফাক/কেকে