পিরোজপুরের ইন্দুরকানীতে সড়ক দুর্ঘটনায় ৭ জেডিসি পরীক্ষার্থীসহ ৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার মধ্য ইন্দুরকানী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বালিপাড়া থেকে ইন্দুরকানীগামী দুটি ইজিবাইক ওভারটেকিং করার সময় চালক ফারুকের ইজি বাইকের ধাক্কায় জেডিসি পরীক্ষার্থীবাহী ইজি বাইকটি খাঁদে পড়ে যায়। এ ঘটনায় আহত পরীক্ষার্থীদের বিশেষ ব্যবস্থায় পরীক্ষা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন উত্তর পশ্চিম কলারণ আজাহার আলী দাখিল মাদ্রাসার শিক্ষক খান নাসির উদ্দিন। আহতরা হলেন নাদিরা, ফারজানা, তামান্না, সুমাইয়া, সামসুন্নাহার, ফারজানা, আবুল কালাম, শাহরিয়ার।
ইন্দুরকানীতে মিড ডে মিল কার্যক্রমের উদ্বোধন : পিরোজপুরের ইন্দুরকানী ইন্দুরকানীতে মিড ডে মিল কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ১৯ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার রাজিব আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক খায়রুল আলম সেখ। অন্যদেরর মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল লতিফ মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম. মতিউর রহমান, সাধারণ সম্পাদক মৃধা মনিরুজ্জামান, আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সাঈদ প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
