বাংলাদেশের সর্বপ্রথম বাইক কার্নিভ্যাল ‘ঢাকা বাইক কার্নিভ্যাল ২০১৭’ কাল শুরু হচ্ছে। বাইকবিডির আয়োজনে ও ইয়ামাহার (এসিআই মটরস) সৌজন্যে রাজধানী ঢাকার ৩০০ ফিটে পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ের বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে দুইদিনব্যাপী এই কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে।
কার্নিভ্যালে নজর কাড়া বাইক র্যালি, আকর্ষণীয় বাইক গেম শো, কালচারাল প্রোগ্রামের পাশাপাশি থাকছে মন মাতানো কনসার্ট। কনসার্টে অংশ নেবে জনপ্রিয় ব্যান্ড নেমেসিস, মাইলসসহ অনেকে।
অনুষ্ঠানের আকর্ষণ হিসেবে থাকছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭ খেতাব হারানো মডেল জান্নাতুল নাঈম এভ্রিল, ভারত থেকে আগত লেডি বাইকার গ্রুপ, যারা মটরসাইকেল নিয়ে নানা নৈপুণ্য দেখাবে। কনসার্টে অংশ নেবে জনপ্রিয় ব্যান্ড নেমেসিস, এলআরবিসহ অনেকে।
ইত্তেফাক/রেজা
