মাগুরার শ্রীপুর উপজেলার মহেশপুর গ্রামে বৃহস্পতিবার দুপুরে প্রশাসনের হস্তক্ষেপে একটি বাল্য বিবাহ রোধ করা সম্ভব হয়েছে।
এলাকাবাসী জানান, পূর্ব নির্ধারিত দিনক্ষণ অনুযায়ী বৃহস্পতিবার রাতে উপজেলার মহেশপুর গ্রামের খলিল মৃধার কন্যা, চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী রিক্তা খাতুনের (১৪) সঙ্গে একই গ্রামের জহো মোল্লার পুত্র মিনজারুল মোল্লার (২০) বিয়ের দিন ধার্য হয়। ধার্যকৃত দিনে বর-কনে উভয় পক্ষের পরিবারেই চলছিল বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়ের বিষয়টি গ্রামের লোকজনের মধ্যে জানাজানি হয়। একপর্যায় কে বা কারা উপজেলা প্রশাসনকে বিষয়টি অবগত করেন। পরে প্রশাসনের লোকজন গিয়ে বাল্য বিবাহটি বন্ধ করেন।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল ইসলাম জানান, কন্যার বাবা খলিল মৃধাকে আটক করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বর পক্ষ পালিয়ে গেছে।
ইত্তেফাক/ইউবি
