মার্কিন দূতাবাসের সব অফিস বন্ধ থাকবে ১২ নভেম্বর

আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ১৮:৩৭
 
প্রাক্তন সৈনিক দিবস উপলক্ষে আগামী ১২ নভেম্বর ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের সব অফিস বন্ধ থাকবে। এ দিবসটি সেদেশে জাতীয় ছুটির দিন। ঢাকার যুক্তরাষ্ট্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এ কথা বলা হয়।
 
এতে বলা হয়, এ উপলক্ষে আগামী ১২ নভেম্বর ঢাকার মার্কিন দূতাবাস, কনস্যুলার সেকশন, আর্চার কে ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি এবং এডুকেশন ইউএসএ স্টুডেন্টস অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে।
 
বলা হয়, তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে। এ জন্য তাদেরকে ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। বাসস
 
ইত্তেফাক/কেকে