শহীদ আহসান উল্লাহ মাস্টারের ৬৭তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এনামুল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া।
গাজীপুর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক এম. নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. আব্দুল মালেক সরকার, কোনাবাড়ি কলেজের অধ্যক্ষ বিল্লাল হোসেন, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আতাউর রহমান, দৈনিক গণমুখ পত্রিকার সম্পাদক অধ্যাপক আমজাদ হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক, মুহাম্মদ মুজিবুর রহমান, খায়রুল ইসলাম, আলমগীর হোসেন, রুহুল আমিন, সৈয়দ লিটন, এমএ ফিরোজ, নজরুল ইসলাম আজহার প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
