ভাণ্ডারিয়ায় দুস্থ কল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ২১:৪২

ভাণ্ডারিয়ায় শনিবার অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বেসরকারি উন্নয়নমূলক দুস্থ কল্যাণ সংস্থা। উপজেলার গৌরিপুর গুচ্ছগ্রাম, ভাণ্ডারিয়া পৌরশহরের কানুয়া আবাসন, গাজীপুর আবাসনে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ করেন জাতীয় পার্টি জেপির উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সরোয়ার জোমাদ্দার, যুগ্ম আহ্বায়ক ও গৌরিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান চৌধুরী, পৌর কাউন্সিলর মানিক হাওলাদার, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য বিউটি আক্তার প্রমুখ। বিতরণ কাজে সহযোগিতা করেন দুস্থ কল্যাণ সংস্থার প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার হোসেন, এ. জেড খোকন ও মোঃ কবির হাওলাদার ছাড়াও স্ব স্ব স্থানের প্রবীণ সমাজ সেবকবৃন্দ।