আম বয়ানের মধ্য দিয়ে গোপালগঞ্জে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ ইজতেমায় বয়ান দিচ্ছেন দেশের শীর্ষস্থানীয় কয়েকজন আলেম ওলামা।
গোপালগঞ্জ শহরের মরা মধুমতি নদীর তীরে ৪০একর জমির ওপর নির্মিত হাউজিং প্রকল্প মাঠে শুরু হওয়া এ ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শনিবার শেষ হবে।
পুলিশ সুপার মুহম্মদ সাইদুর রহমান খান জানান, নির্বিঘ্নে ইজতেমা শেষ করতে নিরাপত্তার দায়িত্বে রয়েছে পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।
ইত্তেফাক/আরকেজি
