মঠবাড়িয়ায় দুই কেজি গাজাসহ মাদক বিক্রেতা আটক

আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ০১:২৫

পিরোজপুরের মঠাবাড়িয়ায় দুই কেজি গাজাসহ আনিচ মৃধা (৩৫)নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে শহরের থানাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার বসতঘরে তল্লাশি চালিয়ে মজুতকৃত দুই কেজি গাজা উদ্ধার করা হয়। তিনি মঠবাড়িয়া পৌরসভার ৯নং ওয়ার্ড বকসির ঘটিচোরা এলাকার মৃত রত্তন আলী মৃধার ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন সে বাড়িতে থেকে শহরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এলাকায় সে চিহ্নিত মাদক ব্যবসায়ী।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় মাদক ব্যবসায়ী আনিচ মৃধার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।

ইত্তেফাক/নূহু