তানোরে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ১১:০৬
 
রাজশাহীর তানোরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতরা হলেন, মাদক মামলার আসামি উপজেলার যশপুর গ্রামের মৃত দেবরাজ মণ্ডলের ছেলে মুজিবর রহমান (৪৫), রায়তন বরশো গ্রামের মৃত ময়েজ উদ্দীনের ছেলে জালাল উদ্দীন(৪০) এবং নিয়মিত মামলার আসামি মোহর গ্রামের মনির উদ্দীনের ছেলে জালাল উদ্দীন (৩৮)।
 
তানোর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মহিনুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের শুক্রবার দুপুরে কারাগারে পাঠানো হবে।
 
ইত্তেফাক/জামান