রাণীশংকৈলে জাইকা'র অর্থায়নে নির্মিত রাস্তা উদ্বোধন

আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ১২:২১
 
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর অর্থায়নে নির্মিত দুই কিলোমিটার রাস্তা বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে। রাস্তাটি উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক সংসদ সদস্য আলী আকবরের নামে নামকরণ করা হয়।
 
পৌর শহরের রংপুরিয়া মার্কেট থেকে মহিলা কলেজ পর্যন্ত আড়াই কিলোমিটার পর্যন্ত রাস্তাটি নির্মাণ করা হয়েছে। আলী আকবর এমপির মেয়ে ৩০১ (ঠাকুরগাঁও-পঞ্চগড়) আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা এ রাস্তা উদ্বোধন করেন। এসময় পৌর মেয়র আলমগীর সরকার ও কাউন্সিলর, রাজনৈতিক সামাজিক নেতা, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। রাস্তাটি মোট ৮৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে।
 
ইত্তেফাক/জামান