ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মাছাইল গ্রামের আ. আজিজের ছেলে অটোচালক সোহেল মিয়া (৩০) খুন হয়েছেন। শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে।
সোহেলের বড় ভাই রাসেল মিয়া জানায়, তার ভাই ঘটনার দিন অটো না চালিয়ে বাড়িতে গৃহস্থালি কাজ করেন। সন্ধ্যার খাবার শেষ করে বাড়ির পাশে চায়ের দোকানে গিয়ে আর বাড়িতে ফিরে আসেনি। পরে রাত আনুমানিক ২টার সময় পার্শ্ববর্তী নড়াইল গ্রামের একটি শসা ক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। সকালে হালুয়াঘাট থানা পুলিশকে অবহিত করলে এএসপি আলমগীর হোসেন ও ওসি কামরুল ইসলাম মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।
এব্যাপারে ওসি কামরুল ইসলাম বলেন, লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/জামান
