হবিগঞ্জ জেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ পলাতক আসামি গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে।
জেলার সহকারী পুলিশ সুপার মিডিয়া নাজিম উদ্দিন জানান, গ্রেফতারকৃতদের মাঝে ১৩ পরোয়ানাভুক্ত ও ৪ জন নিয়মিত মামলার আসামি। পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/এমআর
