বরগুনার পাথরঘাটা মহাবিদ্যালয়ের নৈশপ্রহরী জাহাঙ্গীর হোসেনকে (৪৫) গতকাল বৃহস্পতিবার রাত দুইটার দিকে র্যাব পরিচয়ে অজ্ঞাত চার যুবক তুলে নিয়ে গেছে। এখনো তার খোঁজ মেলেনি বলে জানিয়েছে পরিবার।
পাথরঘাটা মহাবিদ্যালয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর হোসেন ও জয়নাল প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার ওই বিদ্যালয়ের নৈশ প্রহরার দায়িত্ব পালনকালে কলেজ বাউন্ডারির মধ্যে একটি টিনশেড ঘরে বিশ্রাম করতে ছিলেন। হঠাৎ বাইরে গাড়ি ও মানুষের শব্দ শোনার পরে জাহাঙ্গীর হোসেন ও জয়নাল উভয় বাহীরে নামলে আকস্মিকভাবে জাহাঙ্গীর হোসেনকে অজ্ঞাত চার যুবক মটর সাইকেলে তুলে নেয়। এসময়ে সহকর্মী জয়নাল তাদের পরিচয় জানতে চাইলে অজ্ঞাত চার যুবক বলেন, আমরা র্যাবের লোক। পরে বিষয়টি জয়নাল তাৎক্ষণিক বিদ্যালয় কর্তৃপক্ষকে জানান।
এব্যাপারে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির ও পাথরঘাটা ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম জিয়া উল হক বলেন, বিষয়টির ব্যাপারে আমারা অবগত হয়েছি এবং এ বিষয়ে প্রশাসনের একাধিক দফতরে জানানো হয়েছে। র্যাব পরিচয়কারী অজ্ঞাত চার যুবক র্যাব কি না জানতে চাইলে তারা বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কিছু নিশ্চিত হওয়া যায়নি। জাহাঙ্গীর হোসেন পাথরঘাটা উপজেলার ৮নম্বর ওয়ার্ড পৌরসভার বাসিন্দা মৃত ফকের উদ্দিন আকনের ছেলে।
ইত্তেফাক/জামান
