শ্রীপুর-ভোলা-গঙ্গাঁপুর নৌপথে ড্রেজিংয়ের উদ্বোধন শনিবার

আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ১৮:৫২
 
শ্রীপুর-ভোলা-গঙ্গাঁপুর নৌপথের ক্যাপিটাল ড্রেজিং কাজের উদ্বোধন করবেন বাণিজ্য এবং  নৌমন্ত্রী। শনিবার সকাল সাড়ে ১০টায় ভেদুরিয়া খেয়াঘাট এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি থাকবেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক।  
 
বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক মো. আজমল হুদা মিঠু সরকার ইত্তেফাককে জানান, অভ্যন্তরীণ নৌপথের ৫৩টি রুটের মধ্যে প্রথম পর্যায়ে ২৪টি রুটের নদী খনন কাজের উদ্বোধন হবে শনিবার। উদ্বোধনের পর ড্রেজিংয়ের মাধ্যমে এখানকার নদী পথের নাব্যতা ফিরিয়ে আনা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ভোলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।
 
ইত্তেফাক/আরকেজি