জগন্নাথপুরে আর্টস্কুল পরিদর্শনে ৩ ব্রিটিশ এমপি

আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ২২:২২
 
জগন্নাথপুর আর্টস্কুল পরিদর্শন করেছেন ৩ ব্রিটিশ এমপি। শুক্রবার আর্টস্কুলের শিক্ষার্থীদের আঁকা বিভিন্ন চিত্রকর্ম দেখে অভিভূত হন তারা। 
 
পরে আর্টস্কুল আয়োজিত সমাবেশে অধ্যক্ষ প্রণব বণিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রিটিশ এমপি লুসি পাওয়েল, ব্রিটিশ এমপি শাবানা মাহমুদ, ব্রিটিশ এমপি জেস স্মিথ, ব্রিটিশ কাউন্সিলর লুৎফুর রহমান, আবিদ চোহান, বাতেস শেখ, আলী ইলিয়াছ, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, মইনুল ইসলাম বুলবুল, আমিনুল হক ওয়েছ প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি