ঠাকুরগাঁওয়ে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ২৩:০৫
 
সদর উপজেলা আঁকচা মুন্সিপাড়া এলাকায় লিচু বাগান থেকে অন্তর (১৮) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার দিকে লাশটি উদ্ধার করা হয়। অন্তর মুন্সিপাড়া এলাকার নূর ইসলামের ছেলে।
 
পুলিশ জানায়, মুন্সিপাড়া এলাকায় লিচু বাগানে যুবকের গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। সন্ধ্যার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অন্তর নামে যুবকের লাশ উদ্ধার করে। তাৎক্ষণিক পুলিশ সুপার ফারহাত আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকাবাসী জানায়, অন্তর দীর্ঘদিন ধরে পিকাপভ্যানের চালক হিসেবে কাজ করতো।
 
ইত্তেফাক/আরকেজি