ভাঙ্গায় অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ১২:২৮
 
ফরিদপুরের ভাঙ্গায় শনিবার সকালে বিশ্বরোড মোড়ের গাজীর বটতলা নামক স্থান হতে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
থানার উপ-পরিদর্শক পিযুজ চন্দ্র জানায়, যুবতীকে কেউ মেরে ফেলে লাশ রাস্তার পাশে কচুরীপানার মধ্যে ফেলে যায়। সকালে কুকুর কচুরীপানার ভেতর থেকে লাশটি বের করে আনে। খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। লাশটি অর্ধগলিত হওয়ায় তাকে সনাক্ত করা যায়নি।
 
এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
 
ইত্তেফাক/এএম।