মাধবপুর উপজেলার নিজনগর এলাকা থেকে ১৭২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বিজিবি। শনিবার ভোরে ওই গাঁজা উদ্ধার করা হয়।
৫৫ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান চৌধুরী জানান, শনিবার ভোরের দিকে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির নায়েক সায়েদুর রহমানের নেতৃত্বে বিজিবি টহলদল নিজনগর এলাকায় অভিযান চালায়। এসময় ওই ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। যার মূল্য ৬ লক্ষাধিক টাকা। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
ইত্তেফাক/জামান
