ট্রেনের সাথে পাজেরো জিপের সংঘর্ষে আহত হওয়ার ৫৬ দিন পর চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা বিএনপির নেতা হাজি সাইদুর রহমান ধুন্দু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে গতকাল শুক্রবার গভীর রাতে তিনি মারা যান।
গত ১৫ সেপ্টেম্বর রাত আনুমানিক সোয়া ১১টার দিকে গ্রামের বাড়ি উথলী হতে স্ত্রী পারভীন সুলতানা বন্যাকে নিয়ে পাজেরো জিপযোগে তিনি শহরে ফিরছিলেন। উথলী ফার্মপাড়ার অরক্ষিত রেলগেটে পার হওয়ার সময় খুলনা থেকে সৈয়দপুরগামী ৭২৫ আপ সুন্দরবন এক্সপ্রেস তাদের জিপটিকে সজোরে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় জিপটি দুমড়ে-মুষড়ে প্রায় ২০০ গজ দূরে গিয়ে ছিটকে পড়ে। এতে তারা মারাত্মকভাবে আহত হন।
হাজী সাইদুর রহমান ধুন্দু চুয়াডাঙ্গা জেলা বিএনপির সহসভাপতি ছিলেন। তিনি উথলী ইউনিয়ন পরিষদে দুইবার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। শনিবার দুই দফা নামাজে জানাজা শেষে তাকে উপজেলার উথলীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ইত্তেফাক/জামান
