শার্শায় জোড়া লাগা জমজ শিশুর জন্ম

আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ১৭:৫১
শার্শা উপজেলার নাভারন বাজারের পল্লী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি ক্লিনিকে শুক্রবার রাতে জোড়া লাগা জমজ শিশুর জন্ম হয়েছে। শিশু দুটির বুক এক সঙ্গে লাগানো। জন্মের এক ঘণ্টার মধ্যেই এ জমজ শিশুটি মারা গেছে। 
 
শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার ৩ নম্বর ঘিবা গ্রামের জহির উদ্দীনের স্ত্রী রাশিদা বেগম সম্প্রতি ওই ক্লিনিকে ভর্তি হন। ওই ক্লিনিকের ডাক্তার মোস্তাফিজুর রহমানের তত্ত্বাবধানে রাশিদাকে সিজার করলে জোড়া লাগা জমজ শিশুর জন্ম হয়। শিশু দুটির বুক এক সঙ্গে লাগানো। মা সুস্থ থাকলেও জন্মের এক ঘণ্টা পর শিশুটি মারা যায়।
 
 
ইত্তেফাক/ইউবি