নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের অনেকেই শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকছে। এদের চেহারা ও ভাষা স্থানীয়দের মিল থাকার কারণে আইনপ্রয়োগকারী সংস্থা এসব রোহিঙ্গাদের চিহ্নিত করতে পারছে না।
তাদের কারণে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা ও কৌশলে নাগরিকত্ব গ্রহণ করে স্থায়ী হওয়ার সম্ভাবনা থাকায় প্রশাসন বাইরে অবস্থান নেয়া রোহিঙ্গাদের আগামীকাল রবিবারের মধ্যে ক্যাম্পে ফিরে আসার জন্য মাইকিং করছে। অন্যথায় আশ্রিত রোহিঙ্গা ও আশ্রয়দাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও বলা হচ্ছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের জানান, এদেশে আশ্রয় নেয়া সকল রোহিঙ্গাদের সরকার নিবন্ধনের আওতায় আনার প্রক্রিয়া শুরু করেছে। তাই বাইরে অবস্থান করা রোহিঙ্গাদের ক্যাম্পে নিয়ে আসার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রশাসনের বেঁধে দেয়া সময়ের মধ্যে রোহিঙ্গারা ক্যাম্পে ফিরে না আসলে আশ্রিত রোহিঙ্গা ও আশ্রয়দাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ইত্তেফাক/ইউবি
