দৌলতপুরে পদ্মায় ডুবে স্কুলছাত্র নিহত

আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ২১:২২
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ডুবে সুখন আলী (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সুখন উপজেলার ইসলামনগর গ্রামের কালু মণ্ডলের ছেলে এবং ইসলামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সুখন ফিলিপনগর ইসলামপুর গ্রামে তার নানা বাড়িতে বেড়াতে আসে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে আবেদের ঘাট সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নেমে ডুবে যায়। এরপর অনেক খোঁজাখুজির পর সন্ধ্যায় তার লাশ ইসলামপুর সংলগ্ন পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়।
 
ইত্তেফাক/ইউবি