ফুলবাড়ীতে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার

আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ০৯:৩৮
 
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে। শনিবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার অন্তঃপুর ভেল্লিরতল গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে মোশারফ হোসেন (৪০) এবং অন্তঃপুর মুন্সিপাড়া গ্রামের মন্তাজ আলীর ছেলে তাজুল ইসলাম(৪৫)।
 
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মোশারফ হোসেন বিশেষ ট্রাইব্যুনাল মামলার এবং তাজুল ইসলাম বিশেষ ট্রাইব্যুনাল মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তারা দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন। গতকাল বাড়িতে এসেছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। ফুলবাড়ী থানার ডিউটি অফিসার এএসআই রতন কুমার জানান, গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/জামান