হবিগঞ্জে মাদক বিক্রেতাসহ গ্রেফতার ১৬

আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ১২:২৭
 
হবিগঞ্জ জেলায় পুলিশ অভিযান চালিয়ে ৮ মাদক বিক্রেতাসহ ১৬ পলাতক আসামিকে গ্রেফতার করেছে। শনিবার রাত থেকে আজ রবিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
 
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মিডিয়া নাজিম উদ্দিন জানান, অভিযানকালে জেলার শায়েস্তাগঞ্জ, মাধবপুর, লাখাই ও আজমিরগঞ্জ থেকে ৩৪৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা এবং ১০ লিটার চোলাইমদসহ আটজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ৭টি মাদক আইনে মামলা হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন স্থান থেকে আরও ৮ পলাক আসামি গ্রেফতার করা হয়। এর মাঝে পরোয়ানাভুক্ত ৭ জন এবং নিয়মিত মামলার আসামি ১জন।
 
তিনি আরো জানান, আটকদের কারাগারে প্রেরণ করা হবে। বাসস
 
ইত্তেফাক/এমআর