মজুরি কমিশন ঘোষণা ও বাস্তবায়নসহ ১৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে সেক্টর কর্পোরেশন সমন্বয় পরিষদ কর্তৃক ঘোষিত ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে আজ রবিবার মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের প্রধান ফটকে শ্রমজীবী ইউনিয়নের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্রমজীবী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মো. উজ্জল শেখের সভাপতিত্বে ও শ্রমজীবী ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শাহিন মিয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা মজিবর রহমান মন্টু, সাবেক সাধারণ সম্পাদক কাজল বসু, সুভাষ রায়, আলি আকবর শেখ, আব্দুল বারিক, মো. জামালউদ্দিন, আব্বাস আলি বিশ্বাস, গোলাম কিবরিয়া প্রমুখ। বক্তারা অবিলম্বে মজুরি কমিশন ঘোষণার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন।
ইত্তেফাক/এএম।
