চাকরি নিয়মিতকরণসহ ৭ দফা দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ সড়ক ও জনপথ (সওজ) শ্রমিক কর্মচারী ইউনিয়ন গোপালগঞ্জ জেলা সংসদ। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রবিবার সকালে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা।
মানবন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, সওজ কর্মচারী ইউনিয়ন গোপালগঞ্জ জেলা সংসদের সভাপতি মো. তমিজ উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের সেখ, সাংগঠনিক সম্পাদক শিবলী সিদ্দিক, প্রচার সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেনসহ আরো অনেকে। এসময় সড়ক ও জনপথ অধিদফতরের ৭ হাজার ৫৯ জন ওয়ার্কচার্জড কর্মচারীগণকে মাননীয় প্রধানমন্ত্রীর দফতরের নির্দেশনা, মহামান্য হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের প্রদত্ত রায় মোতাবেক দ্রুততম সময়ের মধ্যে শূন্য পদের বরাবরে ও কনভার্টেড হিসেবে নিয়মিত করণসহ আমরা যে ৭ দফা দাবী পেষ করেছি তা দ্রুত কার্যকরের দাবী জানান বক্তারা।
ইত্তেফাক/জামান
